বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মাধ্যমের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করতে চায় সরকার।
বাজারের কৃত্রিম সংকট ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য এ উদ্দ্যেগ নিচ্ছে রাষ্টায়ত্ত সংস্থাটি।
জিটুজি ভিত্তিতে (সরকারি পর্যায়ে) এলপিজি আমদানির অনুমোদন চেয়ে গত ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে বিপিসি।
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ পরিকল্পনা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দেশে এলপিজির চাহিদা মেটাতে বেসরকারি খাতের ওপর নির্ভরতা কমাতে জিটুজি ভিত্তিতে সরকারিভাবে এলপিজি আমদানি করতে বিপিসিকে অনুমতি দেওয়া হবে।
বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান, বাংলাদেশ যেসব সরবরাহকারীর কাছ থেকে জ্বালানি তেল আমদানি করে, তাদের থেকেই এলপিজি আমদানি করা হলে তা আরও প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল বাজার পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করে, সেসব প্রতিষ্ঠান থেকে এলপিজি আমদানি করা হলে বাজারে প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে উল্লেখ করেছেন বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান।
বিপিসির এলপিজি আমদানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেসরকারি উদ্যোক্তারাও।
তারা বলছেন, বিপিসি জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করে কম দামে বেসরকারি অপারেটরদের সরবরাহ করলে তা ইতিবাচক হবে।


