দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের স্বার্থে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের যে মশাল বহন করেছেন, তার সম্মান রাখতে হবে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমীর খসরু বলেন, আপোষহীন বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন।
আরও পড়ুন
গণতন্ত্রের যে মশাল তিনি দেশবাসীর জন্য বহন করেছেন তাঁর সম্মান রাখার আহবান জানান সাবেক বাণিজ্য মন্ত্রী।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জমি বরাদ্দ দাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় হাসপাতাল ক্যাম্পাসেই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, সংস্থার সভাপতি মোহাম্মদ মোরশেদ হোসেন। সভার সঞ্চালনা করেন,কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাহিদুল হাসান।
শুরুতে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন সম্পন্ন হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ইসরাফিল খসরু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর।
কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহ সভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম আজাদ ও প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক অধ্যক্ষ লায়ন ড. মোহম্মদ সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. ফজল করিম বাবুল, ডোনার মেম্বার মো. হারুন ইউসুফ ও ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচলক (অর্থ) মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুর আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস স্মৃতি রানী ঘোষ, নার্সিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ মিসেস ঝিনু রানী দাশসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।


