back to top

নিষেধাজ্ঞার কবলে বার্সেলোনার সাবেক ফুটবলার সামুয়েল ইতো

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ১০:১৪

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) ক্যামেরুনের ফুটবল লেজেন্ড এবং বার্সেলোনার সাবেক তারকা সামুয়েল ইতোকে চার ম্যাচের নিষেধাজ্ঞা ও ২০ হাজার ডলার জরিমানা করেছে অসদাচরণের অভিযোগে।

এই শাস্তি নিয়ে ক্যামেরুন ফুটবল ফেডারেশন তা অযৌক্তিক মনে করছে এবং শিগগিরই আপিল করার ঘোষণা দিয়েছে।

ঘটনা ঘটে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) কোয়ার্টার ফাইনালে, যেখানে মরক্কোর বিরুদ্ধে ক্যামেরুন ২-০ গোলে পরাজিত হয়।

ম্যাচের সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে সিএএফ প্রেসিডেন্টের সামনে ক্ষোভ প্রকাশ করেন ইতো।

এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে সিএএফ সোমবার থেকে তদন্ত শুরু করে।

আফকন সেমিফাইনালে মরক্কো নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে, যেখানে আরেক সেমিফাইনালে সেনেগাল মোহাম্মদ সালাহর মিশরকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

আগামী ১৮ জানুয়ারি এই দুই দল মুখোমুখি হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করবে।