back to top

চট্টগ্রাম-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের ফজলুল হক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৩

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন নির্বাচন কমিশন।

রোববার (১৮ জানুয়ারি) পূর্নাঙ্গ আপীল শুনানি শেষে এ রায় প্রদান করা হয়।

এর আগে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কর্তৃক চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেন।

বাতিলাদেশের বিরুদ্ধে করা আপীলের শুনানি শেষে গত ১২ জানুয়ারি নামঞ্জুর করে নির্বাচন কমিশন।

পরে নির্বাচন কমিশনে ওই বাতিল আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন সংক্ষুদ্ধ ডা: ফজলুল হক।

গতকাল রোববার দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।