back to top

বাঁশখালীতে অটোরিকশা উল্টে যাত্রী নিহত

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬ ০৮:৫০
বাঁশখালীতে অটোরিকশা উল্টে আলী হোসেন (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় (পিএবি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলী হোসেন সেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলি বলীপাড়ার আমির হামজার ছেলে।

নিহতের বড় ভাই নুরুল কাদের বলেন, মঙলবার শহরে গিয়েছিল আলী হোসেন, সকালে বাড়ি ফেরার সময় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ফিশিং বোটের শ্রমিক ছিল।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।