চট্টগ্রাম ১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ,পোস্টাল ব্যালটে ইঞ্জিনিয়ারিং করে কোন লাভ হবে না। জনগণের আস্থা অর্জন করতে হবে। শেখ হাসিনা অনেক ইঞ্জিনিয়ারিং করেছিলেন। কিন্তু লাভ হয়নি। সুতরাং যারা পোস্টাল ব্যালট নিয়ে ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জয়ী হতে চায় দেশের জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে। গনবিরোধী কার্যকলাপের মাধ্যমে কিছু করতে চাইলে সে কাজের ভবিষ্যত সুন্দর হবে না।
আজ ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে দ্বিতীয় দিনের মত নির্বাচনী জনসংযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় জনসাধারণের উদ্দেশ্য তিনি একথ বলেন।
দক্ষিণ পতেঙ্গা লালদিয়ার চর ১৪ নং ঘাট এলাকা থেকে জনসংযোগ শুরু করে তিনি চরবস্তি বিজয়নগর নিজাম মার্কেট দক্ষিণ পাড়া ফুলছড়ি পাড়া নাজির পাড়াসহ সংশ্লিষ্ট এলাকার তিনি জনসংযোগ করেন। এসময় তিনি এলাকাবাসীর সাথে নানা সমস্যা নিয়ে আলাপ আলোচনা ও কুশল বিনিময় করেন।
তিনি বলেন , জনগণ এখন আনন্দিত। তারা সুখে শান্তিতে বসবাস করতে পারছে। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। নির্বাচনের পর একটি নির্বাচিত সরকারের পরিচালনায় বাংলাদেশ আগামীর পথে এগিয়ে যাবে। তারেক রহমানের নতুন রূপরেখা বাস্তবায়িত হবে। একটি নতুন আধুনিক বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখে থাকবে। এমন প্রত্যাশা আমাদের।
জনসংযোগের সময় দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড ও থানা বিএনপি যুবদল ছাত্রদলসহ সংশ্লিষ্ট অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।


