চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ঋষিধাম ও তুলসীধামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুক্রবার পরিদর্শন করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এম. কে. সিং।
পরিদর্শনকালে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকনির্দেশক এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রী দেবাশীষ পালিত।
এ সময় তিনি অতিথির নিকট আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার উদ্দেশ্য, ঐতিহ্য, ধর্মীয় গুরুত্ব এবং সার্বিক আয়োজন সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
পরবর্তীতে এম. কে. সিং ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় আন্তর্জাতিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সহসভাপতি শ্রী রাজীব সিংহ, কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিকসহ কুম্ভমেলা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের
আয়োজকরা জানান, আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং বহুজাতিক সংস্কৃতির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশ-বিদেশের দর্শনার্থীদের আকর্ষণ করছে।



