back to top

অর্থের বিনিময়ে রেল ভ্রমণের সুযোগ দেয়ায় বরখাস্ত হলেন ৩ রেলকর্মী

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১২

টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে রেলের তিন কর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব)-এর সইয়ে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে টাকার বিনিময়ে কিছু যাত্রীকে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযুক্তরা হলেন স্টুয়ার্ড ১- মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার ২- মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড ৩- মো. মোস্তাফিজুর রহমান লিমন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত এ অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এর পরিপ্রেক্ষিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।