back to top

নির্বাচনে ৬ দিনের বন্ধ থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৪

সিটিজি নিউজ টুডে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

এসময় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভাগ, ইনস্টিটিউট ও কলেজসমূহে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ছুটির পর ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি