সিটিজি নিউজ টুডে: চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি কার্তুজ, একটি খালি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় খুলশী থানাধীন ঝাউতলা বাজার সংলগ্ন এলাকার সড়ক থেকে মো. ফরহাদ (২৭) নামে এ যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরহাদ কুমিল্লা জেলার চান্দিনা থানার মুরাদপুর এলাকার মৃত শফিকুল ইসলাম সবুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লোকমান হোসেন জানান, গতকাল নিয়মিত টহল দেয়ার সময় খুলশী থানাধীন ঝাউতলা বাজার সংলগ্ন এলাকার সড়ক থেকে ফরহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি কার্তুজ, একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তবে তার বিরুদ্ধে খুলশী থানায় আরও ৫টি মামলা রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



