back to top

নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন হাসান মামুন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:২৬

দেশজুড়ে ডেস্ক : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরকে বিজয়ী ঘোষণা করে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) হাসান মামুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই উল্লেখ করেন নুরের প্রতিদ্বন্দ্বী।

হাসান মামুন লেখেন, অভিনন্দন ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।

এদিকে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) ৫৯টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর। তিনি ট্রাক প্রতীক পেয়েছেন ৫৭ হাজার ভোট।

ওই আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকের পেয়েছেন ৩৪ হাজার ভোট।

উল্লেখ্য, আসনটিতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪ টি। যদিও পুরো আসনের তথ্যের ভিত্তিতে নির্ভর করছে চূড়ান্ত ফলাফলের।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি