সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬–এ চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।
ফলাফলে দেখা যায়, সাঈদ আল নোমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সামশুজ্জামান হেলালী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।
তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৬ হাজার ৯৫৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



