back to top

খুলশীতে ডিবির অভিযানে গাজা-ফেনসিডিলসহ ধরা মাদক কারবারি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০৩

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ৬ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারির নাম সেকান্দর হোসেন (৪০)।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে খুলশী থানাধীন ডায়াবেটিক জেনারেল হাসপাতালের বিপরীতে ফুটওভার ব্রীজের নিচে একটি কাভার্ড ভ্যান থেকে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে নগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

পুলিশ জানায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনার সময়, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের বিপরীতে ফুটওভার ব্রীজের নিচে চট্ট মেট্রো-ট-৭১২৩ নাম্বারের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করা হয়।

তল্লাশিতে চালকের সিটের পিছন থেকে ১ টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর ৫০ বোতল ফেন্সিডিল এবং বাদামী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ৩ পুটলা গাঁজা, প্রতি পুটলায় ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে এসব মাদকদ্রব্য জব্দ ও চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি