back to top

চাক্তাই ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেল থেকে আটক ১০

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৩৪

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত গভীর রাতে হোটেলটির ৪র্থ তলার একাধিক কক্ষ থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি