সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীতে বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নিচ্ছেন প্রার্থী ও তার কর্মী সমর্থকরা।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বন্দর, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট ও ডবলমুরিং আংশিক এলাকা থেকে চট্টগ্রাম-১১ (বন্দর) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে ফেলা হয়েছে।
এই উদ্যোগ নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে নেওয়া হয়েছে, যাতে বিজয়ী হওয়ার পরও শহরের জনসাধারণের চলাচল এবং বাণিজ্যিক কার্যক্রমে ব্যাঘাত না ঘটে।
আরও পড়ুন
নির্বাচন কর্মকর্তারা জানান, আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের নির্বাচনি সামগ্রী নির্ধারিত সময় ও স্থানের বাইরে রাখার অনুমতি নেই। কমিশন মাঠ পর্যায়ে তদারকি জোরদার করেছে এবং বিভিন্ন এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে।
স্থানীয়রা জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে অপসারণ কার্যক্রম শুরু করেছি। আমাদের নেতা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের সৌন্দর্য ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন।
আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে এই এলাকা আরও সুন্দর হয়ে উঠবে।
বন্দর, পতেঙ্গা, ইপিজেড ও সদরঘাট এলাকার বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত সরিয়ে এলাকা পরিষ্কার রাখবেন বলে জানিয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



