রাজনীতি ডেস্ক : জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ এই নতুন সরকারে যাওয়া ন্যায়সঙ্গত নয়।
তিনি বলেন, সরকার যদি দেশ ও জনগণের স্বার্থে উদ্যোগ নেবে, তাহলে আমাদের সহযোগিতা পাবে। অন্যথায় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।
আরও পড়ুন
তিনি বলেন, আমরা জুলাই শহিদদের শ্রদ্ধা জানাতে পারি নাই। সরকারি দল হতে পারি নাই আফসোস নাই। ফলাফল প্রকাশের সাথে সাথে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে।
দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারিনি। গভীর রাতে শপথের চিঠি দিয়েছে। এটা অস্বস্তিকর।
সংবিধান সংস্কার পরিষদের শপথ বিষয়ে ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো হয়েছে।
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনগণের আকাঙ্ক্ষার বিপরীত এবং এটি সংস্কারের বিরোধী। বিএনপি যদি জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপে গড়ে উঠুক, নাগরিকরা নিরাপত্তা ও কর্মসংস্থান পাবে, এবং নির্বাচনের রাত থেকে ভোট দেয়ার কারণে যে নারীদের ও পুরুষদের ওপর হামলা হচ্ছে তা বন্ধ হোক। ইতিবাচক ভূমিকা থাকলে সরকার সহযোগিতা পাবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এরইমধ্যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



