মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাটহাজারী কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।
শুক্রবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে সংগঠনের সভাপতি মো. আসলাম পারভেজের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, নির্বাহী সদস্য শ্যামল নাথ, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ সম্পাদক মো. জাহেদুল আলম জাহেদ, অর্থ সম্পাদক মো. আবুল মনছুর, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু নোমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন মুহুরী, সদস্য নয়ন চৌধুরী, মো. মহিউদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



