back to top

রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনের রড পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ০৮:৫১

সিটিজি নিউজ টুডে: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবন থেকে লোহার রড পড়ে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি এলাকায় মুনতাহা (৬) নামে শিশুটির মৃত্যু হয়। নিহত মুনতাহা স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ নির্মাণাধীন ভবনের ওপর থেকে একটি লোহার রড শিশুটির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রোববার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা নির্মাণাধীন ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি