back to top

চট্টগ্রামে আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ০৮:৫০

সিটিজি নিউজ টুডে : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে।

এ কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে দুটি ফ্লাইট আসার কথা ছিল।

এই দুটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসার আরও দুটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি কুয়াশার কারণে সরাসরি চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় ডাইভার্ট হয়।

পরে ঢাকা থেকে পুনরায় রওনা হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে একই উড়োজাহাজ যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে।

সর্বশেষ ৪টিসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি