চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ। ইলিশ সহ মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
ঝাটকা সংরক্ষণ করা হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরাই এর সুফল ভোগ করবেন। তাই বৃহত্তর স্বার্থে সবাইকে নিষিদ্ধ সময়ে ঝাটকা আহরণ থেকে বিরত থাকতে হবে এবং সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
সরকার সবসময় জেলেসম্প্রদায়ের পাশে আছে। জেলেদের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বদ্ধ পরিকর।
আরও পড়ুন
মৎস্য আহরণের নিষিদ্ধ সময়ে জেলে ভাইদের যাতে বেকার থাকতে না হয় সেলক্ষ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, ঋণপ্রদান সহ নানা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে সরকার।
রবিবার (০৮ মার্চ) দুপুরে ৩১নং পাথরঘাটা ওয়ার্ডের জেলেপল্লিতে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ১৪০টি জেলে পরিবারের মাঝে ১১.২০০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
জেলা মৎস্য অফিসার সালমা বেগমের সভাপতিত্বে ও মৎস্য অফিসার কামাল উদ্দিনের চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, মৎস্যজরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলে প্রতিনিধি তরুণী সেন দাস প্রমুখ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


