চট্টগ্রামে ব্যবসার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ১৮:৩৫

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে বিভিন্ন মূল্যবান পণ্য কম দামে কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোমে অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযানে আত্মসাতের ৩ লাখ ১২ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রতারণায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ মার্চ) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- মো. দিদারুল আলম (৩৮), মো. আব্দুল কাদের (৭২), মো. কামাল হোসেন (৪৪) ও অজ্ঞাত আরও একজন।

পুলিশ জানায়, ভুক্তভোগী গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা। প্রতারক চক্রটি তাকে চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে ‘আমেরিকান এলাচ’সহ বিভিন্ন মূল্যবান পণ্য কম দামে কিনে দেওয়ার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতারণার শিকার শরীফুল ইসলাম ডবলমুরিং মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

থানা সূত্র জানায়, এরই প্রেক্ষিতে শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন জেলায় ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

আত্মসাতের ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

এসময় পৃথক স্থান থেকে আত্মসাতের ৩ লাখ ১২ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রতারণায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন আরও জানান, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

এর আগেও প্রতারণমূলকভাবে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় করা মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি