back to top

চট্টগ্রামে লোকনাথ সেবাশ্রমে বাসন্তী পূজার শুভ উদ্বোধন

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৫:৪৫

চট্টগ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম কেন্দ্র নন্দীরহাট ৫দিন ব্যাপী বাসন্তী পূজা নানা অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

২৪ মার্চ মঙ্গলবার অশোকষষ্ঠীতে-বিকাল ৪ টায় মাতৃবরণ,দেয়ালিকা প্রকাশ ও মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বাসন্তী পূজা উপলক্ষে ৫ দিন ব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্ভোদন করেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বাসনা রানী মুহুরী।

উৎসব উদযাপন পরিষদ সভাপতি প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে এবং উৎসব উদযাপন সম্পাদক সুজন কুমার ভৌমিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিপ্রা মহাজন।

বক্তব্য রাখেন সেবাশ্রম বোর্ড অব ট্রাষ্ট চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী, শান্তি মন্ত্র পাঠ করেন ট্রাষ্ট সদস্য দীলিপ চক্রবর্তী।

সন্ধ্যায় সম্পন্ন হয় শ্রীশ্রী বাসন্তী দেবীর অধিবাস। ৫ দিন ব্যাপী পূজার মহাসপ্তমীর-সন্ধ্যায় আরতি প্রতিযোগীতা।

২৬শে মার্চ মহঅষ্টমীতে-সকালে চন্ডী পাঠ চন্ডী কীর্তন ও শিব ভজন সন্ধ্যায়-আরতি প্রতিযোগীতা।

২৭ শে মার্চ,শুক্রবার-মহানবমীতে-সকাল বেলা-মাতৃ সম্মেলন,আলোকিত নারী সম্মাননা, শ্রীশ্রী অন্নপূর্ণা প্রসাদ রন্ধনশালার শুভ উদ্বোধন ও সন্ধ্যায়-সংগীতাঞ্জলি ও ভায়োলিন সন্ধ্যা। ২৮ শে মার্চ শনিবার-দশমীতে-মাতৃ নিরঞ্জনসহ বাসন্তী পূজা ও বিভিন্ন অনুষ্ঠানমালায় সকলের সরব উপস্থিতি বিনীতভাবে কামনা করা হয় ।

উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহ সভাপতি রতন কুমার দাশ, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, উজ্জ্বল আইচ, আশীষ দাশ, স্বপন কুমার দাশ, দয়াল হরি চৌধুরী, রন্জয় সিংহ বাবু, রিপন দত্ত, প্রবাস বিকাশ রুদ্র, সবুজ গুপ্ত, রিমন গুপ্ত, রুপক দাশ, রনজিত নাথ, শুভ মল্লিক, টিটু দাশ, কিরণ শীল, রিদয় রুদ্র, উর্মি আইচ, শুভ্রা তালুকদার, মনিষা রক্ষিত, পম্পি দেওয়ানজী, শেলী ভৌমিক প্রমুখ।