back to top

মসজিদের পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৫:৫৯

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শাহেনা বেগম কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার ৯নং ওয়ার্ডের সর্দারপাড়া মৃত আবুল কাসেমের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মসজিদের পুকুরে পানিতে এক নারীকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে চকরিয়া থানার একদল পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীর লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পরে বিকালে তার পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন বলেন, পুুকুরে ডুবে মারা যাওয়া শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন নারী।

পুকুরে নেমে হয়তো সে আর উঠতে পারেনি। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, নিহত ভারমসাম্যহীন নারী শাহেনা বেগমের লাশ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি