back to top

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী হাফেজ সাকিব নিহত

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১২:৩১

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী হাফেজ মো. সাকিব (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মদনহাটে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত সাকিব ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর গ্রামের মনার বাড়ির মো. রফিকুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, মোটরসাইকেল আরোহীরা একটি ট্রাককে ওভারটেক করার সময় নিহত সাকিব মোটরসাইকেল থেকে সিটকে পড়ে।

এসময় ওভারটেক করে আসা ট্রাকটি সাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তাঁর এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি