back to top

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫: পেন্টাগন

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬ ০২:৪৮

বিশ্ব ডেস্ক : ইরানে চলমান যুদ্ধে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, হতাহতের এ হিসাব পেন্টাগনের।

ইরানে গতকাল দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা বা হতাহতের তালিকায় এ ঘটনায় সম্পৃক্ত কেউ আছেন কিনা—সেটা স্পষ্ট নয়।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য।

এ ছাড়া ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি