back to top

একদিনে ২৩ নতুন ভর্তি, চট্টগ্রামে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১৩:৩৫

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ সন্দেহে নতুন করে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জন সন্দেহভাজন রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। অন্যদিকে শনাক্ত হওয়া নতুন ২ জন নিশ্চিত হাম রোগী উপজেলার বাসিন্দা।

এ নিয়ে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া মোট রোগীর সংখ্যা হয়েছে ৪১ জন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রাম জেলা থেকে এ পর্যন্ত মোট ৪১৩টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এর মধ্যে মহানগর থেকে ২৯০টি এবং উপজেলা পর্যায় থেকে ১২৩টি নমুনা সংগৃহীত হয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়ে এ পর্যন্ত মোট ১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি