আমানত খান (রহ.)-এর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা, গৃহীত হলো নানা কর্মসূচি

প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ১৩:৫৯

হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর বার্ষিক ওরশ আগামী ১৮ মে সোমবার অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ ও ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ। এতে ওরশ শরীফ যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আয়োজকেরা জানান, ওরশ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সভায় উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ দায়িত্ব নিয়ে মতামত দেন।

সভায় উপস্থিত ছিলেন মো. শেখ সাইমন, আতাউল গনি রকি, সিফাত মোজাম্মেল, অনি, শামসুল আলমসহ আরও অনেকে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি