চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাংবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লালখান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুক। সদস্য সচিব আবু মোস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর ব্যবসায়ী শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা স্পেশাল পিপি এডভোকেট শহিদুল হক রিটন, মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা নাসরিন বাপ্পী, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, নাসির উদ্দিন পিন্টু, লালখান বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ নান্টু, ফারুক শিকদার, মোহাম্মদ জুয়েল, মোঃ ইসমাইল, মোহাম্মদ মনির উদ্দিন মিয়া, মোহাম্মদ ফাজির আলম, মোহাম্মদ আব্বাস, আনোয়ার হোসেন নয়ন, আব্দুল কোম্পানি, ক ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহন ইসলাম, খ-ইউনিট সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মারুফ, গ-ইউনিট সাধারণ সম্পাদক তৌহিদ আলম, খুলশী থানা মহিলা দলের সভানেত্রী মনি আক্তার, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, মহানগর যুবদলের সাবেক নেতা নুরুল ইসলাম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ বাহার মিয়া, আব্দুর রহিম, ওয়াহেদ, ইমন মোহাম্মদ আলী, জামাল উদ্দিন, ইমরান হোসেন, বিএনপি নেতা মঞ্জুর আলম, যুবদল নেতা মানিক, শ্রমিক দল নেতা রবিউল, যুবদল নেতা ইউসুফ, সাবেক ছাত্রদল নেতা মোঃ মুন্না, রুবেল, মোঃ জামাল, হামজা, জাহেদ প্রমুখ।
মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



