বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ‘মিজবাহ-মিকাত’ কার্যকরী পরিষদের চমক!

অধিকার আদায় ও সেবার প্রতিশ্রুতি

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৯:৪৭

চিকিৎসা সেবার উন্নয়ন, ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সংগত অধিকার রক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির নতুন প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৬ সেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ।

নবনির্বাচিত এই ‘ডা. মিজবাহ-ডা. মিকাত’ পরিষদকে ঘিরে ইতোমধ্যেই ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবমুখর পরিবেশ ও শুভকামনার বন্যা।

নবনির্বাচিত এই কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. রায়হান উদ্দীন মিকাত।

তরুণ, উদ্যমী ও প্রতিশ্রুতিশীল এই দুই উদীয়মান চিকিৎসকের নেতৃত্বে একঝাঁক মেধাবী মুখ এবার সংগঠনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবেন।

নতুন কমিটি গঠন উপলক্ষে জ্যেষ্ঠ চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত পরিষদকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নবীন নেতৃত্ব ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং ক্যাজুয়াল্টি থেকে ওয়ার্ড পর্যন্ত নিখুঁত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইন্টার্ন চিকিৎসকদের অধিকার আদায়ের পাশাপাশি রোগীদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে ‘মিজবাহ-মিকাত’ পরিষদ নিষ্ঠা ও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

এক নজরে ২০২৫–২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ

গঠিত কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের তালিকা নিচে তুলে ধরা হলো:

পদবী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের নাম
সভাপতি ডা: আরাফাতুল ইসলাম মিজবাহ
সহ-সভাপতি ডা: প্রশান্ত চৌধুরী
সাধারণ সম্পাদক ডা: রায়হান উদ্দীন মিকাত
যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মানস দাশ
সাংগঠনিক সম্পাদক ডা: অমর্ত্য মুৎসুদ্দী
সহ-সাংগঠনিক সম্পাদক ডা: ফওজুল আজিম
দপ্তর সম্পাদক ডা: শাহরিয়ার ইসলাম সাকিব
সহ-দপ্তর সম্পাদক ডা: মো: সাইফ
অর্থ বিষয়ক সম্পাদক ডা: মোজাহিদুল ইসলাম আয়াস
সহ-অর্থ বিষয়ক সম্পাদক ডা: মিসবাহ সুলতানা কুইন
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: জান্নাতুল নাঈমা
সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তানিয়া আক্তার
প্রচার সম্পাদক ডা: আসমা আনিকা
সহ-প্রচার সম্পাদক ডা: প্রিমা দাশ, ডা: তমা নন্দী
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা: সুনন্দা বড়ুয়া, ডা: অর্পিতা দে
ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা: তাসপিয়া শারমিন
সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা: পূর্বিতা দাস
লাইব্রেরি বিষয়ক সম্পাদক ডাঃ হাফসা খাতুন
সহ-লাইব্রেরি সম্পাদক ডা: ফাহমিদা মাইমুনা, ডা: সানিয়া বিনতে, ডা: রেহেনুমা আক্তার

সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের ওপর অর্পিত এই গুরুদায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একাডেমিক সমৃদ্ধি ও সুস্থ ধারার সাংস্কৃতিক-ক্রীড়া পরিবেশ বজায় রাখতে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

চিকিৎসক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ নবগঠিত এই কার্যকরী পরিষদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য এবং একটি গৌরবময় ও প্রাণবন্ত মেয়াদ কামনা করছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি