পূর্ব গোমদণ্ডীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সোলাইমানের

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৭:২৩

ইটের ওপর ইট সাজিয়ে পরম যত্নে গড়ে উঠছিল জীবনের নতুন ঠিকানা। কিন্তু সেই স্বপ্নের পাকা ঘরের কাজ চলাকালেই নেমে এলো অমানস অন্ধকার।

একটিমাত্র অসাবধানতা কিংবা মুহূর্তের স্পর্শ কা কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় আজ রবিবার (১৬ আগস্ট) সকালে ঘটে গেছে এমনই এক হৃদযন্ত্রস্পর্শী ঘটনা।

সকাল তখন মাত্র সাড়ে ৮টা। নতুন নির্মাণাধীন ঘরের কাজের স্বার্থে পানির মোটর চালুর উদ্দেশ্যে এগিয়ে যান স্থানীয় অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের সন্তান মুহাম্মদ সোলাইমান (৩২)।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা বিদ্যুতের বিষাক্ত ছোবল কেড়ে নেয় তার শরীরের সব শক্তি। বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একমুহূর্তেই তিনি ঢলে পড়েন মাটিতে।

নিহতের চাচা মনছুর আলম বাকরুদ্ধ কণ্ঠে জানান, সকালের দিকে নতুন পাকা ঘরের কাজ তদারকি করতে যান সোলাইমান।

মিস্ত্রি ও কাজের তাগিদে পানির মোটর চালু করতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হন তিনি। চিৎকার ও গোঙানির শব্দ পেয়ে উপস্থিত স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ছোটেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে।

তবে নিয়তি ততক্ষণে তার সিদ্ধান্ত লিখে ফেলেছিল। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডক্টর পূজা ভৌমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত বলে ঘোষণা করেন।

যে নতুন ঘরকে ঘিরে সোলাইমানের পরিবারের শত আশা-আকাঙ্ক্ষা বুনে ওঠার কথা ছিল, সেই প্রাঙ্গণ এখন শোক আর আহাজারিতে ভারি।

সকালের এই আকস্মিক বিয়োগে পুরো পূর্ব গোমদণ্ডী এলাকায় নেমে এসেছে এক নীরব নিস্তব্ধতা ও গভীর শোকের ছায়া।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি