এক বছরের নিরলস শ্রম, শৃঙ্খলা আর অদম্য মেধার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মিললো এক মেলাবন্ধনে। চিটাগাং গ্রামার স্কুল (সিজিএস) স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ‘সিজিএস বার্ষিক পুরস্কার ২০২৬’।
শিক্ষা ও সহশিক্ষার নানামুখী ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-উভয়কেই এই আয়োজনে সম্মাননা প্রদান করা হয়।
আনন্দ, গর্ব আর অনাগত দিনকে নতুন করে জয়ের অঙ্গীকারে মুখর হয়ে ওঠে পুরো চত্বর।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আসল ভিত্তি গড়ে ওঠে শ্রেণি কক্ষের ভেতর-বাইরের যৌথ প্রচেষ্টায়। সারা বছর ধরে যেসব শিক্ষার্থী নিজেদের নিষ্ঠা ও মেধার স্বাক্ষর রেখেছে, তাদের হাতে তুলে দেওয়া হয় শ্রেষ্ঠত্বের স্মারক।
শিক্ষার্থীদের এই সাফল্যের পথ তৈরিতে যেসব শিক্ষক আড়ালে থেকে নিরবচ্ছিন্ন নির্দেশনা ও অনুপ্রেরণা যুগিয়েছেন, তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ ও পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী পর্বশেষে উপস্থিত বক্তারা বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিবাদন জানান।
তারা বলেন, অর্জন কেবল স্মারক পাওয়ার মাঝেই সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতের আরো বড় দায়িত্ব পালনের একটি অঙ্গীকার। বিজয়ী শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য অন্যদেরও নতুন উচ্চতায় পৌঁছাতে প্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী, গর্বিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে একটি মানবিক ও স্মরণীয় উৎসবে পরিণত করে।
আগামী দিনগুলোতেও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রেখে মেধা ও নৈতিকতার বিকাশে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


