চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল সংলগ্ন নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, নোয়াখালী জেলার চরজব্বর চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, ফখরুল ইসলাম ও রাশেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পৌণে একটার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় ৯ তালা হতে পড়ে যায়।
গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তিন শিশুকেই মৃত বলে ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, নিহত শ্রমিকদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


