back to top

ডবলমুরিংয়ে অজ্ঞাতনামা মহিলার গলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ১৪:০৯

চট্টগ্রামে অচেনা পরিচয়ে এক তরুণীর মরদেহ নগরের ডবলমুরিং থানার ডেবারপাড় ঝর্ণাপাড়ার একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ১৫ থেকে ২০ হবে।

ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়। লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই।

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশের যেহেতু আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তাই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার নগরের টাইগার পাস মোড়ে সিএনজি স্টেশনসংলগ্ন খাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. মামুন বলে জানিয়েছে পুলিশ।