back to top

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ০৮:২৫

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম (৩৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু কালাম কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাদশালা এলাকার লায়েস মিয়ার ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, কারাগারে আবুল কালাম অসুস্থ হলে প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আবু কালাম ৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বগারবিল এলাকায় মো. সাজন মিয়া নামে এক গ্যারেজ মালিক খুনের মামলার আসামি ছিলেন।

তাকে ৮ সেপ্টেম্বর গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।