back to top

নবারুণের ‘স্নেহের পরশ”-এ দীপাবলির উৎসব আরও আনন্দময় হোক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৪৩

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা যা দীপাবলি উৎসব নামেও পরিচিত। উৎসবটিতে আরও বাড়তি মাত্রা যোগ করে সংগীতাঙ্গনও।

এবারের দীপাবলি উৎসবকে সামনে রেখে ‘স্নেহের পরশ” শিরোনামে নতুন একটি শ্যামা সংগীত মিউজিক ভিডিও আকারে তৈরি করা হয়েছে।

গানের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলে এতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের কণ্ঠশিল্পী নবারুণ বিশ্বাস। শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে তৈরী নতুন শ্যামা সংগীতটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

‘আ লো ধা রা’ রেকর্ডিং স্টুডিওতে রের্কড করা গানটির সঙ্গীতায়োজনে আছেন অশোক চৌধুরী।

গানটি আজ রবিবার (১৯ অক্টোবর) শিল্পীর ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রথম প্রকাশিত হয়।

কণ্ঠশিল্পী নবারুণ বিশ্বাস আশা করছেন, গানটি সবার ভালো লাগবে এবং গানটি দর্শকের দীপাবলি উৎসবের আমেজ বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

উল্লেখ্য, পটিয়া থানাধীন মুজাফরাবাদ গ্রামের কৃতি সন্তান নবারুণ বিশ্বাস কন্ঠশিল্পীর পাশাপাশি একজন গুণী গীতিকবি ও সুরকার।

তাঁর লেখা ও সুর করা উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে আছে ‘যে সুখে তুমি, রাইকিশোরী, হিয়া কাঁপে থরথর, মাগো আর কতকাল,উলুধ্বনি দে,বাঁশরী তুলেছে রণন, চাঁপা ফুলের গন্ধ,শোনায় নতুন প্রেমবাণী, গুরুর নামে ভাসাও তরী, এসো হে জগৎ জননী সহ অসংখ্য গান।