চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজার এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সোর্সের খবরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটক তিনজন হলেন- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের রওশন আওলিয়া পাড়ার আবদুর রহিমের ছেলে মো. কাউসার (২২), আল আমিনের স্ত্রী তাহমিনা (৩২) ও রাউজারে মুন্সিরগাটা বাজারের ২ নম্বর গলির মো. কাউসারের স্ত্রী রুজি প্রকাশ লিজা (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়- তারা এসব গাঁজা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পৌঁছে দেওয়ার জন্য একটি ব্রিজের ওপর অবস্থান করছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।



