back to top

ফটিকছড়িতে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৭:২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে উম্মে সাইদা নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুনাসখিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় ছোট্ট উম্মে সাইদা।

পরে তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।