back to top

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বৃহস্পতিবার

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ০৮:২৪

দেশে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত এবং তৃতীয় দিনের আপিল শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন।

এদিনও শুনানি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

এর আগে গেল বুধবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী।

গত মঙ্গলবার একই বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে প্রথম দিনের মতো চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।