back to top

হাটহাজারীতে সাবেক শিবির নেতা আটক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১২:৪৬

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি মো. রায়হান (২৬)কে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। আটক মো. রায়হান উপজেলা পৌরসদরের ৬ নম্বর ওয়ার্ডস্থ ফটিকা গ্রামের মো. আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, বুধবার দুপুরে থানায় ঢুকে ছাত্র হত্যার ঘটনায় জড়িতদের ছবি ও ভিডিও ধারন করার সময় পুলিশ বাধা দিলে রায়হান পুলিশের ওপর আক্রমণ করে। পরে তাকে আটক করা হয়।

রায়হানের সাথে দলের কোন সম্পৃক্ততা নেই দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, এক সময় কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে তিনি জামায়াতের কোনো পদ-পদবীতে নেই।