চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলার অন্যতম আসামি সুমন জলদাসকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন জলদাস বাঁশখালী উপজেলার মৃত সুকুমার দাসের ছেলে।
র্যাব জানায়, দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সুমন জলদাসকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



