চট্টগ্রামে আবুধাবিফেরত এক প্রবাসীসহ দুজনকে অপরণের ঘটনা ঘটেছে। তাদের একজনকে হাত-পা বাঁধা অবস্থায় পায় পুলিশ।
জানা গেছে, চট্টগ্রামের নজুমিয়া হাটের বাসিন্দা প্রবাসী মো. ইমরান মুন্না (৩০) সোমবার (২৭ অক্টোবর) সকালে আবুধাবি থেকে চট্টগ্রাম ফেরেন। তাকে আনতে বিমানবন্দর যান আত্মীয় মো. সোলেমান।
সকাল ১০ টার দিকে তাদের বহনকারী সিএনজি অটোরিকশা শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে উঠলে সেটির গতিরোধ করে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।
অপহরণের প্রায় ঘণ্টাখানেক পর অপহৃত মুন্নাকে বায়েজিদ থানার এশিয়াটিক সোসাইটিতে আমরা হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পরে অপহৃত আরেক যুবকের খোঁজ পাওয়া যায়। তাদের সঙ্গে থাকা লাগেজসহ সব জিনিসপত্র অপহরণকারীরা নিয়ে যায়।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বায়েজিদ থানার উপ-পরিদর্শক মোস্তফা আবরার বিষয়টি নিশ্চিত করে বলেন, তখন পর্যন্ত পর্যন্ত তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।
মুন্না ২০২০ সাল থেকে আবুধাবিতে থাকেন। তার বাবার অসুস্থতায় তিনি জরুরি ভিত্তিতে দেশে ফিরে বাড়ি যাওয়ার পথে অপহরণের ঘটনাটি ঘটে।


