back to top

টাইগারপাসে অটোরিকশার গ্যারেজ থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১৩:১৭

চট্টগ্রাম নগরীর টাইগারপাস বটতলা এলাকার সুমনের অটোরিকশার গ্যারেজ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মরদেহ উদ্ধারের ঘটনায় গ্যারেজের মালিককে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরে এলাকাবাসী সেখানে জড়ো হয়।

পরে গ্যারেজের ভেতর থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্তি কর্মকর্তা (ওসি) জানান, গ্যারেজ মালিক সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যারেজটিতে অবৈধভাবে রেলওয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছিল। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।