back to top

৯ ব্যাটসম্যানের সংগ্রহ ৮ রান, ৩২-এ অল আউট

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫ ০৬:০০

আইসিসির সহযোগী তিনটি দেশের অংশগ্রহণে ইন্দোনেশিয়ায় চলছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। আজ উদায়ানা ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে তিমুর লেস্তে ও মিয়ানমার।

চলমান ত্রিদেশীয় সিরিজে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মিয়ানমার। তিমুর লেস্তের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে তারা দাপুটে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে গুটিয়ে যায় লেস্তে। জবাব দিতে নেমে ৩.৪ ওভারে জয় বন্দরে পৌঁছে মিয়ানমার।

আগে ব্যাটিংয়ে নামা লেস্তের হয়ে সর্বোচ্চ স্কোরার নাজমুল হুদা। ১৮ বলে ৮ রান করেন তিনি। এই আট রানের মধ্যে রয়েছে একটি বাউন্ডারি। লেস্তের মোট ৫ জন ব্যাটসম্যান ডাক মেরেছেন।

ওপেনিং জুটি থেকে লেস্তের সর্বোচ্চ রান আসে। দুই ওপেনার জাকি ও মোহাম্মদ ইয়াহিয়া সুদিল মিলে ৯ রান করেন। সুহীল ২ রানে আউট হলে তাদের জুটি ভেঙে যায়।

মিয়ানমারের দুই বোলার কোকো লিনথুই ও হেটে লিও তিনটি করে উইকেট তুলে নেন।

জবাব দিতে নেমে হ্যাপা পোহাতে হয়নি মিয়ানমারকে। ওপেনিংয়ে নেমে কোকো ও লিন অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয় উপহার দেন। ১৩ বলে ২১ রান করেন লিন, তিনটি বাউন্ডারি হাঁকান তিনি।

কোকোর ব্যাট থেকে আসে ৯ বলে ৮ রান। ২১ রান ও তিন উইকেট তুলে ম্যাচ সেরা হয়েছেন লিন।