back to top

হাটহাজারীতে অচেনা ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ০৭:৫৪

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশের পুকুরের পাড় থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অচেনা ব্যক্তির মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, মাদ্রাসার এক হুজুর যাওয়ার সময় পুকুরের পাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তিনি তার মাদ্রাসা প্রধানকে জানান।

এরপর হুজুর সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল দিতে বলেন। ঘটনা জানার পর হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী মডেল থানার এসআই সালাউদ্দীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।