back to top

চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশনের শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১২:৪৫

চট্টগ্রামের চন্দনাইশে বিয়ে বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বোরহান উদ্দীন (২৮) নামের এক ডেকোরেশন শ্রমিক।

বুধবার (১২ নভেম্বর) উপজেলার হারলা নয়াহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দীন পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে।

নিহতের চাচাত ভাই মো. হাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, নয়াহাট মিজান মিস্ত্রির বাড়িতে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বোরহান।

পরে তাকে উদ্ধার করে তাকে মুমূর্ষু অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।