চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া চৌধুরী হাটে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত পৌণে একটার দিকে লাগা এ অগ্নিকাণ্ডে অন্তত চারটি দোকান পুড়ে গেছে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- কোরবানের দোকান, মতির চায়ের দোকান, শুক্কুরের বাজেমালের দোকান এবং বাদনের ফার্নিচারের দোকান।
স্থানীয় সমাজকর্মী জাহেদুল করিম ও মো. বখতেয়ার বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা পানি ও বালতি নিয়ে চেষ্টা চালালেও মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পরে রাউজান ফায়ার সাভিস এন্ড ডিফেন্স সাভিসের কমীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।’
ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের সব মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে তাদের ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
জানা যায়, আগুন খবর পেয়ে স্থানীয়রা ও বাজার কমিটির সদস্য ও ফায়ার সাভিসের লোকজন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডে কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
রাউজান ফায়ার সাভিসের ইনচার্জ সামশুল আলম অগ্নিকাণ্ডের ঘটনার খবর নিশ্চিত করেছেন।



