চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ মক্কা ফিলিং স্টেশন এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ আবদুল মালেক (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গোপন সোর্সের তথ্যে বুধবার (২৬ নভেম্বর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, অভিযানে আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



