back to top

চন্দনাইশে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ১২:৫৭

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদরের বারুদখানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৩টি মোবাইলসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

আটক যুবকের নাম মো. সাকিব ইমাম। বয়স ২৪ বছর। সে ওই এলাকার আবু তালেবের ছেলে। সাকিব ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান আটকের তথ্য নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।