চট্টগ্রামের সাতকানিয়ায উপজেলার নলুয়া নয়াখাল সোনার বাংলা ইটভাটায় কৃষি জমির মাটি কাটার অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আবাদি জমির মাটি কাটার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে।
পরে ইটভাটা অফিসের কেরানী শহিদুল ইসলাম (২৮) মাটি কেটে নিজ ব্রিকফিল্ডে দেওয়ার কথা স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান। অভিযানে সাতকানিয়া সেনাবাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।



