back to top

চট্টগ্রামে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ০৬:০৭

চট্টগ্রামের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আজিয়ার রহমান (৩৫)। সে বাগেরহাটের মোড়ালগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১টা ৩০ মিনিটে পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে যায়।

পরে খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টা ২০মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুরিকাঘাতে মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।